Home আন্তর্জাতিক ইহু’দিবাদীরা পরাজয়ের গ্লানি ছাড়া আর কিছুই পাবে না: ফিলিস্তিনি মুখপাত্র

ইহু’দিবাদীরা পরাজয়ের গ্লানি ছাড়া আর কিছুই পাবে না: ফিলিস্তিনি মুখপাত্র

0
101

আন্তর্জাতিক ডেস্ক- ফিলিস্তিনের ইসলামি জিহাদের সামরিক শাখা কুদস ব্রিগেডসের মুখপাত্র আবু হামজা বলেছেন, ‘আমাদের নির্বোধ শত্রুদের বলছি তোমরা পরাজয়ের গ্লানি এবং ভয়-ভীতি ও আতঙ্ক ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না।’

 

গতকাল (শনিবার) সন্ধ্যায় গাজা শহরের পশ্চিমে আল-কাতিবাহ চত্বরে সামরিক কুচকাওয়াজের সময় তিনি এ কথা বলেন। খবর- পার্স টুডের

 

আবু হামজা বলেন, আমরা আবারও দখলদার ইসরাইল, তাদের সেনাবাহিনী, ইহুদিবাদী নেতা ও উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের এই শিক্ষা দিয়েছি যে পবিত্র স্থানগুলো আমাদের রেড লাইন।

 

তিনি বলেন, আমরা গোটা বিশ্বকে আবারও বলছি ফিলিস্তিন আমাদের, বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) আমাদের। বায়তুল মুকাদ্দাস শিগগিরই মুক্ত হবে।

 

আবু হামজা বলেন, এবারের যুদ্ধে আমরা শহীদদের রক্তের বিনিময়ে ফিলিস্তিনিদের জন্য নতুন একটি বিজয় এনেছি এবং শত্রুদেরকে অপমানিত করেছি।

 

ফিলিস্তিনিরা তাদের শহীদদের পথ অনুসরণ অব্যাহত রাখবে বলে দৃঢ়ভাবে ঘোষণা করেন কুদস ব্রিগেডসের মুখপাত্র আবু হামজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here