Home প্রধান খবর ‘আল্লাহর কাছে শুকরিয়া, তিনি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন’

‘আল্লাহর কাছে শুকরিয়া, তিনি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন’

0
56

নজর২৪, ঢাকা- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা জানাই, তিনি বাংলাদেশকে একটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছেন। রক্ষা করেছেন এ দেশের উপকূলীয় অঞ্চলের জানমাল এবং ফসল ও মাছের ঘেরকে। আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই।’

 

বুধবার (২৬ মে) সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, আজ সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আমাদের পশ্চিমে ওডিশার উত্তরে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়টি। এটি এখনো অতিক্রম করছে। আমরা আশা করছি বিকেল ৪টা নাগাদ এটি ওডিশা অতিক্রম করবে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ইতোমধ্যে সকালে ওডিষ্যার ওপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। এটি মুভমেন্ট করলেও ওডিশা এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে করবে। বাংলাদেশে আঘাত হানার আর কোনো সম্ভাবনা নেই।

 

ডা. এনামুর রহমান বলেন, পূর্ণিমার কারণে জোয়ারের পানি বেশি ছিল। এ কারণে উপকূলীয় এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে উপকূলীয় ২৭ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। ১৪টি জেলায় বেড়িবাঁধ ও বিভিন্ন স্থাপনায় জোয়ারের পানি ঢুকেছে। পানি উন্নয়ন বোর্ড বাঁধের ক্ষয়ক্ষতি কাটাতে কাজ করছে।

 

প্রতিমন্ত্রী বলেন, ’৬০ এর দশকের এসব বাঁধ জলোচ্ছ্বাস প্রতিরোধে কার্যকর নয়। এ জন্য বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here