নজর২৪ ডেস্ক- বাংলাদেশের নতুন ই–পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ অংশটি বাদ দেওয়ার বিষয়টি নিয়ে দেশে আলোচনা–সমালোচনা চলছে।
শুধু বাংলাদেশ নয়, ইসরায়েলের গণমাধ্যমেও বিষয়টি এসেছে। এ বিষয়ে রোববার প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের পত্রিকা দ্য জেরুজালেম পোস্ট।
তাতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ইসরায়েলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল গিলাদ কোহেন।’
