Home প্রধান খবর করোনায় ভারতফেরত কিশোরের মৃত্যু

করোনায় ভারতফেরত কিশোরের মৃত্যু

0
66

নজর২৪, চুয়াডাঙ্গা- করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে ভারতফেরত এক কিশোর মৃত্যু হয়েছে। ১৭ বছর বয়সী সাকিব উদ্দিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

সাকিব চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

 

একই রাতে ওই হাসপাতালেই মৃত্যু হয় করোনায় সংক্রমিত আবুল হোসেন (৭৫) নামের এক ব্যক্তির। দুজনের লাশ যথাযথ প্রক্রিয়া মেনে দাফনের জন্য আজ শুক্রবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ক্যানসার ও ফুসফুসের সমস্যার চিকিৎসা করতে ভারতে গিয়ে সাকিব উদ্দিন মা–বাবাসহ আটকা পড়ে। ৯ মে তাঁরা যশোরের বেনাপোল বন্দর হয়ে দেশে প্রবেশ করেন। সেখানে অ্যান্টিজেন পরীক্ষায় সাকিব ও তার মায়ের করোনা শনাক্ত হয়।

 

এরপর যশোর থেকে ওই তিনজনকে ১১ মে রাতে চুয়াডাঙ্গায় পাঠানো হয়। ১২ মে পিসিআর–ল্যাবে পরীক্ষায় তাঁদের করোনা শনাক্ত হয়। তখন থেকে সাকিব ও তার মা–বাবা তিনজনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড জোনে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যায়।

 

আর আবুল হোসেন করোনার উপসর্গ নিয়ে ১৫ মে এই হাসপাতালের ইয়েলো জোনে ভর্তি হন। ১৬ মে পরীক্ষায় তিনি করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হন। এরপর তাঁকে রেড জোনে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মারা যান।

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এস এম ফাতেহ আকরাম বলেন, ভারতফেরত ব্যক্তিদের মধ্যে করোনা পজিটিভ ৮ জন বর্তমানে হাসপাতালের রেড জোনে এবং ১০ জন ইয়েলো জোনে ভর্তি আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here