দুই-একদিনের মধ্যেই যুদ্ধবিরতি: প্রত্যাশা হামাসের

আন্তর্জাতিক ডেস্ক- হামাসের রকেটের পাল্টায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকলেও দুই পক্ষ ‘দুই-একদিনের ভেতরই’ যুদ্ধবিরতিতে পৌঁছাবে বলে প্রত্যাশা করছেন ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা।

 

বৃহস্পতিবার (২০ মে) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

 

হামাসের রাজনৈতিক কর্মকর্তা মুসা আবু মারজুক বলেন, আশা করছি দুই-একদিনের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছানো যাবে আর যুদ্ধবিরতি হবে পারস্পারিক সম্মতিতে। আমার ধারণা যুদ্ধবিরতি নিয়ে চলমান উদ্যোগ সফল হবে।

 

এদিকে বুধবার (১৯ মে) ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, দেশের নাগরিকদের জন্য শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।

 

চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়ে যুদ্ধবিরতি চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

গাজা ভূখণ্ডের বৃহত্তম রাজনৈতিক দল হামাস ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে শুরু হওয়া সংঘাত গড়িয়েছে দশম দিনে। দু’পক্ষের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ২২৭ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় দুই হাজার।

 

ফিলিস্তিনের গাজা অঞ্চলে ইসরায়েলি বসতকারীদের অবৈধ দখলদারিত্ব ও স্থানীয় ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন গাজা অঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিরা। তবে বর্তমানে দুই দেশের মধ্যে যে সংঘাত চলছে, তার সূত্রপাত ঘটে গত ০৯ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *