ভারতফেরত তরুণীকে কোয়ারেন্টিনে ‘ধর্ষণ’: এএসআই গ্রেপ্তার

নজর২৪ ডেস্ক- ভারত থেকে খুলনায় এসে কোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণ মামলায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিষয়টি নিশ্চিত করেন কেএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) আনোয়ার হোসেন। তিনি বলেন, খুলনা সদর থানায় হওয়া ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার মোখলেছুরের নামে মামলা করেন ওই তরুণী।

 

ভারতে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার পর গত ২৬ এপ্রিল থেকে সীমান্ত বন্ধ রয়েছে। তবে ভারতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিরা বিশেষ অনুমতি নিয়ে ফিরতে পারছেন। এ ক্ষেত্রে শর্ত হচ্ছে দেশে করতে হবে করোনা পরীক্ষা। নেগেটিভ হলেও সরকারি ব্যবস্থাপনায় ১৪ দিন থাকতে হবে কোয়ারেন্টিনে।

 

ওই তরুণী গত ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন।

 

খুলনার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন জানান, মোখলেছুরকে বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পাঠানো হয়েছে আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *