Home দেশের খবর ঢাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকারে আগুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকারে আগুন

0
87

টাঙ্গাইল প্রতিনিধি- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের টাঙ্গাইল বাইপাস এলাকায় এই আগুন লাগে। ফলে ঢাকামুখী মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

 

এ প্রতিবেদন লেখার সময়ে প্রাইভেটকারটিতে আগুন জ্বলছিল। তবে ভেতরে কোনো যাত্রী আছে কি না তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আমাদের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

 

এদিকে ঈদকে কেন্দ্র করে বাড়ি ফেরা নিয়ে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব পার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে  বঙ্গবন্ধু সেতু পূর্ব পার গোলচত্বর থেকে শুরু করে এলেঙ্গা বাসস্ট্যান্ডে হয়ে টাঙ্গাইল পর্যন্ত সড়কের প্রায় ৩০ কিলোমিটারে যানজট রয়েছে।

 

দুপুরের পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী বেড়েছে যানবাহনের চাপ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন বৃদ্ধি পাচ্ছে। ট্রাক, মাইক্রোবাস, পিকআপভ্যানসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ফলে করোনা সংক্রমণ ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here