Home প্রধান খবর খালেদা জিয়ার সুচিকিৎসা প্রাপ্তি, স্বাস্থ্যের ক্ষতি না হওয়ার আশা জাতিসংঘের

খালেদা জিয়ার সুচিকিৎসা প্রাপ্তি, স্বাস্থ্যের ক্ষতি না হওয়ার আশা জাতিসংঘের

0
70

নজর২৪, ঢাকা- সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা প্রাপ্তি এবং তার স্বাস্থ্যের ক্ষতি না হওয়ার আশা প্রকাশ করেছে জাতিসংঘ।

শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন সংস্থাটির মহাসচিব আন্থোনিও গুঁতেরেস এর মুখপাত্র স্টিফেন ডোজারিক।

স্টিফেন ডোজারিক বলেন, ‘আমরা অবশ্যই আশা করি যে, তিনি (খালেদা জিয়া) সুচিকিৎসা পাবেন এবং তার স্বাস্থ্যের কোন ধরনের ক্ষতি হবে না, যেমনটি আমরা যে কারো ক্ষেত্রেই বলবো’।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা রিপোর্ট পজিটিভ আসে। ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ২৫ দিন পর বৃহস্পতিবার খালেদা জিয়ার করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না।

বিএনপি নেত্রীর উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যেতে সরকারের সঙ্গে যোগাযোগ করছে তার পরিবার ও দল। বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে বলে সরকারের তরফেও বলা হয়েছে। এর মধ্যে নতুন পাসপোর্টের জন্য আবেদনও করেছেন খালেদা জিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here