Home প্রধান খবর কারামুক্ত হাজী সেলিমের ছেলে ইরফান, ফুলের মালায় বরণ

কারামুক্ত হাজী সেলিমের ছেলে ইরফান, ফুলের মালায় বরণ

0
67

নজর২৪, ঢাকা- সব মামলায় জামিনে নিয়ে কারাগার থেকে বেরিয়ে এলেন সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম।

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর ইরফান নৌবাহিনী কর্মকর্তাকে ‘মারধরের’ পর গত বছরের ২৫ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন।

 

ছয় মাস কারাবাসের পর বুধবার (২৮ এপ্রিল) বিকাল সোয়া ৫টার দিকে ইরফান সেলিম কারাগার ছাড়া পান। এ সময় তার গলায় পরিয়ে দেয়া হয় ফুলের মালা।

 

জানা যায়, ইরফানকে ফুলের মালায় বরণ করতে আগে থেকেই কারাফটকে উপস্থিত ছিলেন মদিনা গ্রুপের তিন কর্মকর্তা।

 

হাজি সেলিমের ব্যক্তিগত একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল বলেন, কারাগার থেকে বের হয়ে ইরফান সেলিম প্রথমে আজিমপুর কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন। এখন তিনি পুরান ঢাকার দেবীদাস ঘাট লেনের দাদার বাড়িতে রয়েছেন।

 

ইরফান কারাগারে থাকা অবস্থায় তার মা গুলশান আরা সেলিম মারা যান। গুলশান আরাও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার ছিলেন।

 

ইরফান সেলিমের বাবা হাজি সেলিম যেমন আওয়ামী লীগের সংসদ সদস্য, তার শ্বশুর একরামুল করিম চৌধুরীও আওয়ামী লীগের সংসদ সদস্য।

 

ইরফান সেলিমের বিরুদ্ধে করা মোট ৫টি মামলার মধ্য চকবাজান থানায় করা মাদক ও একটি অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাকে অব্যাহতি দেয়।

 

বাসায় মাদক রাখার দায়ে একটি মামলায় এক বছর ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত। তবে এই দুই মামলায় তিনি নির্বাহী আদালতে আপিল করলে জামিন পান তিনি।

 

ইরফান সেলিমের মুক্তির জন্য ধানমন্ডি থানায় করা নৌবাহিনীর অফিসারকে মারধর ও হত্যার হুমকির মামলায় জামিন প্রয়োজন ছিল। সেই মামলায় ইরফান সেলিমের সর্বোচ্চ আদালতে জামিনের আদেশ বহাল থাকায় তার কারামুক্ত হতে আর কোনো বাধা থাকছে না বলে জানিয়েছিলেন আইনজীবী প্রাণ নাথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here