Home প্রধান খবর গভীর রাতে হেফাজতের আহ্বায়ক কমিটি গঠন

গভীর রাতে হেফাজতের আহ্বায়ক কমিটি গঠন

0
90

নজর২৪, চট্রগ্রাম- চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শেক্রমে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

 

রবিবার রাতে হেফাজতের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ার পর মধ্যরাতে আহ্বায়ক কমিটির ঘোষণা আসে।

 

বর্তমান হেফাজতের আহ্বায়ক কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আল্লামা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আমির পদে আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব হিসেবে আছেন আল্লামা নুরুল ইসলাম।

 

এই ৩ সদস্যের আহ্বায়ক কমিটির সদস্য অতি দ্রুত হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবেন।

 

রোববার রাতে ফেসবুক পেজে ১ মিনিট ২০ সেকেন্ডের এক ভিডিওবার্তায় কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জুনায়েদ বাবুনগরী, যিনি গত নভেম্বরের সম্মেলনের পর সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, দ্বীনি সংগঠন ইমান আক্বিদার সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিকে বিলুপ্ত… কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

 

‘ইনশাআল্লাহ আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here