Home প্রধান খবর ঢাকায় দোকান-শপিংমল খোলা রাখার সময়সীমা বাড়ল

ঢাকায় দোকান-শপিংমল খোলা রাখার সময়সীমা বাড়ল

0
81

নজর২৪, ঢাকা- রোজাদারদের কথা বিবেচনা করে দোকানপাট ও শপিংমল বিকেল পাঁচটার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

 

রবিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

 

মোহা. শফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে রাত ৯টা পর্যন্ত রাজধানীর দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। তবে মার্কেটের মালিক সমিতিকে স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করতে হবে।

 

ব্যবসায়ীদের দাবি মুখে কঠোর লকডাউনের মধ্যে সরকার রবিবার (২৫ এপ্রিল) থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে রবিবার দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় আরও বাড়ানো হয়।

 

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছিলাম। তিনি আমাদেরকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, শপিংমল, মার্কেট খোলা রাখার অনুমতি দিয়েছেন।

 

এ বিষয়ে কোনও প্রজ্ঞাপন বা অফিস আদেশ জারি করা হয়েছে কিনা জানতে চাইলে হেলাল উদ্দিন জানিয়েছেন, পুলিশ কমিশনারের অনুমতি পেয়েছি। কোনও অফিস আদেশ দেওয়ার প্রয়োজন হলে তা পুলিশ কমিশনারের দফতর থেকে দেবে বলেও জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here