Home প্রধান খবর হেফাজত নেতা মাওলানা কোরবান আলী গ্রেফতার

হেফাজত নেতা মাওলানা কোরবান আলী গ্রেফতার

0
70

নজর২৪, ঢাকা- ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ২০১৩ সালে দায়ের করা একটি মামলায় মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

এ নিয়ে সাম্প্রতিক গ্রেপ্তার অভিযানে পুলিশের হেফাজতে আছেন মোট ১১ জন। এদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতায় সম্পৃক্ততার পাশাপাশি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের অভিযোগও আনা হচ্ছে।

 

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২৬ মার্চ ও দুই দিন পর দেশের বিভিন্ন এলাকায় হেফাজত কর্মীদের তাণ্ডবের ঘটনায় পুলিশের গ্রেপ্তার অভিযান শুরু হয় ১১ এপ্রিল। প্রথমে ধরা পড়েন সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। আর রোববার ধরা পড়েন যুগ্ম মহাসচিব মামুনুল হক।

 

একদিন নানা হুমকি ধমকি দিয়ে এলেও গ্রেপ্তার অভিযানের মুখে এখন হেফাজত নেতারা কথা বলছেন নরম সুরে। আর সোমবার রাতে সংগঠনের ১০ জন নেতা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেন।

 

কোনো পক্ষ থেকে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানানো না হলেও সেখানে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, গ্রেপ্তার অভিযান বন্ধের অনুরোধ করেছেন তারা। এর কিছুক্ষণ আগে হেফাজতের আমির জুনায়ের বাবুনগরী এক ভিডিও বার্তায় এসে তাণ্ডবের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। যদিও এতদিন তিনি এসব ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছিলেন।

 

‘মাননীয় সরকার’ সম্বোধন করে বাবুনগরী কোনো ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা কাউকে ক্ষমতা থেকে নামাতে চেষ্টা করছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here