Home প্রধান খবর লকডাউন ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

লকডাউন ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

0
63

নজর২৪, ঢাকা- করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় চলমান বিধিনিষেধের মেয়াদ বা সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৮ এপ্রিল (বুধবার) মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ বা লকডাউন বহাল থাকবে।

 

উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয় এসময় চলমান লকডাউনের সব শর্ত বলবৎ থাকবে।

 

এ বিষয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেন, চলমান শর্তে ২২ তারিখ থেকে ফের সাত দিনের লকডাউন দেওয়া হয়েছে। ১৪ তারিখ থেকে শুরু হওয়া লকডাউনের মেয়াদ শেষ হবে ২১ তারিখ রাত ১২টায়। ২২ তারিখ ভোর ৬টা থেকে আবারও সাত দিনের লকডাউন শুরু হবে।

 

লকডাউন বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোমবার বলেন, জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শক্রমে লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে। টেকনিক্যাল কমিটি বলছে, ভাইরাসের যে চেইনটি কাজ করছে, লকডাউন অব্যাহত রাখা গেলে সেটি এই মাসের শেষে বা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে পুরোপুরি ভেঙে দেওয়া সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here