আন্তর্জাতিক ডেস্ক- কানাডায় আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এ উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো বিশ্বের সব মুসলিমকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
জাস্টিন ট্টুডো এক মিনিট ২৭ সেকেন্ডের এক ভিডিও বার্তায় সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। শুভেচ্ছার শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ দিয়ে শুরু করেন এবং তা শেষ করেন ‘রমজান মুবারক’ বলে।
শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, করোনার মহামারিতে আমাদের দেশে মুসলিম সম্প্রদায়ের যে পরিমাণ অবদান রয়েছে, তা অবশ্যই অনস্বীকার্য।
সবার শান্তি ও সুখসমৃদ্ধি কামনা করে কানাডার প্রধানমন্ত্রী টুইটে বলেন, প্রত্যেকে ঘরে বসে ও অনলাইনে এই ইবাদত পালন করবে। আমি জানি এটা কঠিন। কিন্তু এই মহামারিতে আমাদের একে অপরের থেকে দূরে থাকতে হবে।
ট্রুডো বলেন, আমাদের সহযোগিতা, সচেতনতা ও উদারতা এই কঠিন সময়কে মোকাবিলা করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই সুদিন অপেক্ষা করছে। কাজেই এই পরিস্থিতিতে যার যতোটুকু করার তাকে সেটুকু অবদান রাখতে হবে।
