Home প্রধান খবর হেফাজত নেতা মাওলানা আজিজুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ

হেফাজত নেতা মাওলানা আজিজুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ

0
69

নজর২৪, ঢাকা- ২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বরের একটি নাশকতা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

 

সোমবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ রিমান্ড মুঞ্জুর করেন।

 

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের (উপকমিশনার) জাফর হোসেন এ বিষয়ে বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি আজিজুল হক ইসলামবাদীকে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সাত দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

 

এর আগে পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন গণমাধ্যমকে বলেন, গতকাল রোববার সন্ধ্যায় আজিজুলকে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে ইসলামাবাদীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছিল তার পরিবার।

 

ইসলামাবাদীর ছোট ভাই মুহাম্মদ ইরফানুল হক জানান, হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের বৈঠক শেষে মাগরিবের নামাজ পড়ে তার ভাই চট্টগ্রামের চকবাজারের বাসার উদ্দেশে রওনা দেন।

 

সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে তার যোগাযোগ হয়। তিনি জানান, বাসার দিকে রওনা হয়েছেন। তার সঙ্গে একজন সফরসঙ্গী আছেন। এরপর রাত আটটার দিকে কল দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সারা রাত ফোনটি বন্ধ ছিল।

 

ইরফানুল হক আরও জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পায়নি পরিবার। সোমবার ভোররাত চারটা থেকে তার ফোন অন হলেও কেউ কল ধরছে না।

 

পরে আজ সোমবার দুপুরে আজিজুল হকের ছোটভাই ফয়েজুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তার খোঁজ মিলেছে বলে জানান। ফয়েজুল লিখেন, ‘বড়ভাই হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সন্ধান পাওয়া গিয়েছে। তিনি ঢাকা ডিবি অফিসে আছেন, সুস্থ আছেন। উদ্বিগ্ন না হয়ে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here