Home দেশের খবর ঢাকা মাওলানা ইকবালসহ হেফাজতের শীর্ষ ৪ নেতা গ্রেফতার

মাওলানা ইকবালসহ হেফাজতের শীর্ষ ৪ নেতা গ্রেফতার

0
66

নজর২৪, নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে মামুনুল ইস্যুতে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির অভিযোগে হেফাজতের চার নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। রবিবার (১২ এপ্রিল) ঢাকার জুরাইন থেকে মামালার প্রধান আসামি মাওলানা ইকবালসহ ৪ জনকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, মাওলানা ইকবাল, মাওলানা মহউদ্দীন, মাওলানা শাহজাহান শিবলী ও মাওলানা মোয়াজ্জেম। তাদেরকে আদালতে নেওয়া হচ্ছে বলে জানান নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার ওসি।

 

সোমবার (১২ এপ্রি) সকালে র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, সোনারগাঁও রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান মাওলানা ইকবালসহ চার জনকে রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর জুরাইন এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-১১ এর একটি দল। গ্রেফতাররা মামলার এজাহারভুক্ত ১, ২, ৪ ও ৬ নম্বর আসামি।

 

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে মাওলানা ইকবাল ও মাওলানা মহিউদ্দিন হেফাজতের বড় নেতা। গ্রেফতার চার জনকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, ৩ এপ্রিল মামুনুল হক রয়্যাল রিসোর্টে নারী নিয়ে অবরুদ্ধ হওয়ার পর সঙ্গীনিকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন। তবে তার নাম জান্নাত আরা ঝর্ণা হলেও মামুনুল তাকে নিজের চার সন্তানের জননী স্ত্রী আমিনা তাইয়্যেবা নামে পরিচিতি দেন।

 

এই বিষয়টি ছাড়াও ফাঁস হওয়া নানা ফোনালাপ এবং ঝর্ণার ছেলে আবদুর রহমানের বক্তব্যে মামুনুলের বিয়ের দাবি প্রশ্নের মুখে পড়ে। এর মধ্যে একটি গণমাধ্যমের প্রতিবেদনে মামুনুলের আরও একজন বান্ধবীর কথা প্রকাশ হয়েছে।

 

মামুনুল অবরুদ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করেন হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা। তারা সেখানে ব্যাপক ভাঙচুরও চালান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here