Home আন্তর্জাতিক বিশ্বাসঘাতকতা, সৌদি আরবে ৩ সেনার মৃত্যু’দণ্ড কার্যকর

বিশ্বাসঘাতকতা, সৌদি আরবে ৩ সেনার মৃত্যু’দণ্ড কার্যকর

0
148

আন্তর্জাতিক ডেস্ক- সৌদি আরবে তিন সেনার মৃত্যু’দণ্ড কার্যকর করা হয়েছে। ‘চরম বিশ্বাসঘাতকতা’ ও ‘শত্রুদের সহযোগিতার’ অভিযোগে এ শাস্তি কার্যকর করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

 

বিবৃতিতে আরও বলা হয়, স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে এই তিনজনকে মৃত্যু’দণ্ড দেওয়া হয়।

 

দেশটির দক্ষিণাঞ্চল প্রদেশে এ মৃত্যু’দণ্ড কার্যকর করা হয়। তবে ‘শক্র’ কে, এ বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি। এই প্রদেশের সীমান্তবর্তী দেশ ইয়েমেন। সেখানে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের ছয় বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলে।

 

যে তিন সেনা কর্মকর্তার মৃত্যু’দণ্ড কার্যকর করা হয়েছে তারা হলেন মোহাম্মেদ বিন আহমেদ বিন ইয়াহিয়া আকাম, শাহের বিন ইসা বিন কাসিম হাক্কাউই ও হামুদ বিন ইব্রাহিম বিন আলি হাজমি।

 

সৌদি আরবে ২০২০ সালে ২৭ জনের মৃত্যু’দণ্ড কার্যকর করা হয়েছে। যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বনিম্ন। তার আগের বছরই সেখানে ১৮৫ জনের মৃত্যু’দণ্ড কার্যকর করা হয়েছিল বলে জানায় দ্য হিউম্যান রাইটস কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here