Home প্রধান খবর বায়তুল মোকাররমে পুলিশের কড়া নিরাপত্তা

বায়তুল মোকাররমে পুলিশের কড়া নিরাপত্তা

0
80

নজর২৪ ডেস্ক- জুমার নামাজের আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ঘিরে নিরাপত্তায় পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।

 

বায়তুল মোকাররমের পশ্চিম পাশে রাস্তায়, নাইটেংগেল, দৈনিক বাংলা মোড় ও পল্টন মোড়ে শুক্রবার বেলা বাড়ার সঙ্গে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

 

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে মতিঝিল জোনের এডিসি এলামুল হক মিঠু বলেন, ‘বরাবরের মত আজও জুমার নামাজ ঘিরে বায়তুল মোকাররমে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কেউ যেন কোনো অপ্রীতিকর কিছু ঘটাতে না পারে সে জন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে।’

 

বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে কি না জানতে চাইলে এডিসি মিঠু বলেন, ‘বিষয়টি এমন নয়। বরাবরের থেকে আজ আরও কম পুলিশ মোতায়েন করা হয়েছে। সবাই যেনো সুশৃঙ্খল ভাবে নামাজ আদায় করে বাসায় যেতে পারেন এ কারণেই এই ব্যবস্থা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here