Home দেশের খবর চট্টগ্রাম মামুনুলের পক্ষ নিয়ে পদ হারালেন আরেক ছাত্রলীগ নেতা

মামুনুলের পক্ষ নিয়ে পদ হারালেন আরেক ছাত্রলীগ নেতা

0
100

নজর২৪, রাঙামাটি- হেফাজত নেতা মামুনুলের পক্ষ নিয়ে কাপ্তাইয়ে এক নেতাকে অব্যাহিত দানের ২৪ ঘণ্টার মধ্যেই রাঙামাটি শহরের আরেক ছাত্রলীগ নেতাও পদ হারালেন।

 

বৃহস্পতিবার রাঙামাটি পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক অপুশ্রীং লেপসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

 

অব্যাহতি প্রাপ্ত আবির হাসান রাঙামাটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি রাঙামাটি সরকারি কলেজে অধ্যায়নরত ছিলেন।

 

রাঙামাটি পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দীন ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অপরাধে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবির হাসানকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

 

মামুনুল হকের পক্ষ নিয়ে ‘স্ট্যাটাস’ দেওয়ার বিষয়টি স্বীকার করে নিয়ে সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আবীর হাসান জানিয়েছেন,‘মামুনুল হকের সাথে যেটি হয়েছে আমি তার প্রতিবাদ জানিয়েছি, আমিতো কারও বিরুদ্ধে কিছু বলিনি।’ কিছু স্ট্যাটাসের জন্য তিনি ‘অনুতপ্ত’ বলেও জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here