Home আন্তর্জাতিক করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন মোদি

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন মোদি

0
75
modi

আন্তর্জাতিক ডেস্ক- করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) বৃহস্পতিবার তিনি টিকা নেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

 

ওই সময় ভারতের প্রধানমন্ত্রী সক্ষম সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন।

 

এর আগে ১ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। দেশে টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপে ওই টিকা নেন তিনি। সেসময় কেবল প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের বেশি বয়সীদের যাদের কোমর্বিডিটি রয়েছে তাদেরই টিকা দেওয়া হচ্ছিল। তবে গত ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সী সবাইকে করোনার টিকা দেওয়া হচ্ছে।

 

ভারতজুড়ে করোনার সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে মানুষ। করোনা মোকাবিলায় ভারতে আপাতত দুটি টিকা দেওয়া হচ্ছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটি উৎপাদন করছে পুনের সেরাম ইনস্টিটিউট।

 

অন্যদিকে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক ও আইসিএমআর যৌথভাবে উৎপাদন করছে কোভ্যাক্সিন। বর্তমানে সেখানে এই দুটি টিকাই প্রয়োগ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here