Home প্রধান খবর হেফাজত নেতা মামুনুল হক নারীসহ আটক

হেফাজত নেতা মামুনুল হক নারীসহ আটক

0
147

নজর২৪, নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে আটকে রেখেছে পুলিশ। তবে ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক।

 

শনিবার (০৩ এপ্রিল) বিকালে সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টের ৫ম তলার ৫০১ নম্বর কক্ষ থেকে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করেন স্থানীয়রা। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

 

পুলিশ জানায়, প্রথমে স্থানীয় লোকজন তাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের হোটেল কক্ষেই জিজ্ঞাসাবাদ শুরু করে।

 

তবে মামুনুল হক দাবি করেন, তিনি অবসরকালীন সময় কাটাতে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখানে বেড়াতে এসেছেন। এই মুহূর্তে হোটেল কক্ষে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

 

নারায়ণগঞ্জের পুলিশ ‍সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে একটি কক্ষে আমরা মামুনুল হককে আটক রেখে জিজ্ঞাসাবাদ করছি। বিস্তারিত পরে জানাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here