লকডাউন ঘোষণার দিনে করোনায় মৃত্যু বাড়ল

নজর২৪, ঢাকা- দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন শনাক্তের সংখ্যা কমেছে প্রায় ১ হাজার। এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ৫ হাজার ৬৮৩ জনের শরীরে। আর আক্রান্তদের মৃত্যু হয়েছে ৫৮ জনের।

 

শনিবার (০৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনারোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ২১৩ জনের।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন।

 

এর আগে শুক্রবার (২ এপ্রিল) দেশে আরও ৬ হাজার ৮৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫০ জন।

 

এদিকে মহামারী সামাল দিতে আবারও ‘লকডাউনের’ ঘোষণা করছে সরকার। করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন থাকবে।

 

আজ শনিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে সরকার লকডাউন ঘোষণা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *