Home প্রধান খবর ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক

ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক

0
104

নজর২৪ ডেস্ক- আকস্মিক শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টা থেকে বাংলাদেশের অনেকেই ফেসবুক ব্যবহার করতে পারছেন না অভিযোগ করছেন।

 

ওয়েব ভার্সনের পাশাপাশি ফেসবুকের মোবাইল ভার্সনও ব্যবহার করা যাচ্ছে না বলে জানা গেছে।

 

এ ব্যাপারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এর কারণ জানাতে পারেননি। তবে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধের কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন।

 

আইএসপিএবি’র সহ-সভাপতি ও আইআইজিএবির মহাসচিব আহমেদ জুনায়েদ বলেন, এ ব্যাপারে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই। কোনো আপডেট পেলে পরবর্তীতে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here