ভিপি নুরদের শাহবাগের কর্মসূচি স্থগিত ঘোষণা

নজর২৪, ঢাকা- আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে আগামীকাল শুক্রবার (২৬ মার্চ) আহ্বান করা বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

 

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রাশেদ খান এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘‘মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে ‘নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামীকালের ঘোষিত প্রোগ্রামটি’ স্থগিত করা হলো।’’

 

একই কথা জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হকও। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফেসবুকে এক জরুরি বার্তায় তিনি বলেন, স্বাধীনতা দিবসের মতো গৌরভময় দিনে আমরা কোনো বিক্ষোভ করতে চাই না। তাই আগামীকালকের বিক্ষোভ মিছিলটি আমরা প্রত্যাহার করেছি।

 

এর আগে দুপুরে আটক নেতাকর্মীদের বৃহস্পতিবারের মধ্যে মুক্তি না দিলে আগামীকাল শুক্রবার (২৬ মার্চ) বিকাল ৩টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *