করোনায় আক্রান্ত হয়ে হাজি সেলিম হাসপাতালে

নজর২৪, ঢাকা- নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

 

আজ বুধবার সকালে হাসপাতালের গ্রাহকসেবার দায়িত্বে থাকা নাজমুস সাকিব গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘হাজি সেলিম করোনা ইউনিটে চিকিৎসাধীন।’

 

নাজমুস সাকিব বলেন, ‘গতকাল মঙ্গলবার তাঁকে হাসপাতালে নিয়ে আসার পর করোনার নমুনা পরীক্ষা করা হয়। সেখানে করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে গত রোববার তাঁর প্রথম দফায় করোনা ধরা পড়ে। সেটা নিশ্চিত হতে পুনরায় হাসপাতালে করোনার পরীক্ষা করা হয়।’

 

এর আগে মঙ্গলবার রাতে হাজি সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ প্রথমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। হাজি সেলিমের শারীরিক অবস্থা ভালো আছে জানিয়ে তাঁর ব্যক্তিগত সচিব বলেন, চিকিৎসকদের পরমর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আইসোলেশনে আছেন।

 

দুর্নীতির মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের সাজা বহাল রেখে সম্প্রতি রায় দেয় হাইকোর্ট। এতে তার সংসদ সদস্যপদও ঝুঁকিতে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *