Home খেলাধুলা এবার বিসিবির সমালোচনায় মাশরাফি, কর্তাদের বিদেশ সফর নিয়েও প্রশ্ন

এবার বিসিবির সমালোচনায় মাশরাফি, কর্তাদের বিদেশ সফর নিয়েও প্রশ্ন

0
98

স্পোর্টস আপডেট ডেস্ক- আকরাম খানদের কর্মকাণ্ড নিয়ে সাকিব আল হাসানের মন্তব্যে যখন টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তখন মঞ্চে হাজির মাশরাফি বিন মোর্ত্তজা।

 

বিসিবি কর্তাদের বিদেশ সফর, অফিস করা না করা, তাকে বাদ দেয়া নিয়ে ‘মিথ্যা যুক্তিসহ’ নানা বিষয়ে মুখ খুলেছেন দেশের সফলতম এই অধিনায়ক।

 

বেসরকারি টেলিভিশন ৭১ টিভির খেলাযোগ অনুষ্ঠানে মাশরাফি এসব বিষয়ে কথা বলেন। অনুষ্ঠানটির একটি প্রোমো অনলাইনে এসেছে ।

 

শহরের একটি রেস্টুরেন্টে বসে দেয়া সাক্ষাৎকারে মাশরাফিকে এভাবে কথা বলতে দেখা গেছে, ‘যে মানুষগুলো কথা বলতেছে, ওদের অবদান কী? অবদানগুলো যদি আমি তুলে ধরি, সেইটা তো খারাপ হয়ে যাবে।’

 

‘একটা ওয়ার্ল্ডকাপে ৫০ জন যাচ্ছেন। মাশরাফির চৌদ্দগুষ্টি উদ্ধার করবেন… কেউ কি নিজের টাকায় গেছে নাকি, একটু শোনেন তো।’

 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘ফিটনেস ইস্যুতে মাশরাফিকে হয়তোবা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হবে না।’

 

এ বিষয়ে মাশরাফির মন্তব্য জানতে চাইলে উত্তরে বলেন, ‘ডেটাগুলো একটু বের করে দেখেন, আমার একটা ফিটনেস টেস্ট ফেল আছে কি না। আমি তো এগুলো ক্যামেরার সামনে এসে বলিই নাই।’

 

মাশরাফি বলেন, ‘খুবই অবাক লাগে। এনারা কি কোনো তথ্য রাখেন, বা আদৌ অফিস করেন।’

 

মাশরাফি দাবি করেন, তাকে বাদ দেয়ার সময় কোনো আলোচনাই তার সঙ্গে করা হয়নি। অথচ বিসিবি বলছে, আলোচনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here