করোনায় বিএনপির আরও এক নেতার মৃত্যু

নজর২৪, ঢাকা- প্রাণঘাতী করোনাভাইরাসে বিএনপির আরও এক নেতা মারা গেছেন। মারা যাওয়া খন্দকার আহাদ আহমেদ বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।

 

করোনায় আক্রান্ত হয়ে শনিবার রাত ১২টা ১৫ মিনিটে মারা যান তিনি। খন্দকার আহমেদ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

 

শায়রুল বলেন, বিএনপি পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির সদস্য, জি- নাইন এর সদস্য এবং গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ রাত ১২টা ১৫ মিনিটে মারা গেছেন।

 

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *