Home দেশের খবর চট্টগ্রাম সপরিবারে করোনা আক্রান্ত এমপি নিজাম হাজারী

সপরিবারে করোনা আক্রান্ত এমপি নিজাম হাজারী

0
91

নজর২৪, ফেনী- ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সপরিবারে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

 

শনিবার (১৩ মার্চ) বিকালে তিনি ও তার সহধর্মিনী নূরজাহান বেগম নাসরিন এবং একমাত্র কন্যা স্নিগ্ধা হাজারীকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সহিদ খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান,তাদের সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ ফেনীর সর্বস্তরের জনগণের কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

এরআগে, করোনাকালে গত বছরের ২৪ মে নিজাম হাজারীর বড় ভাই জসিম উদ্দিন হাজারী ও মায়ের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here