Home প্রধান খবর বিমানবন্দরে ফ্লাইওভারের গার্ডার ধস, চীনা নাগরিকসহ আহত ৪

বিমানবন্দরে ফ্লাইওভারের গার্ডার ধস, চীনা নাগরিকসহ আহত ৪

0
72

নজর২৪, ঢাকা- রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডার ধসে চারজন আহত হয়েছেন।

 

রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে পড়ে। এতে দু’জন বাংলাদেশি এবং দু’জন চীনা নাগরিক আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেন।

 

শফিকুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে গার্ডার ভাঙার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখান থেকে আহত চার জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা কীভাবে ভেঙে পড়লো সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here