Home খেলাধুলা নিজ অর্থায়নে মসজিদ নির্মাণ করলেন সাকিব

নিজ অর্থায়নে মসজিদ নির্মাণ করলেন সাকিব

0
92

নজর২৪ ডেস্ক- নিজ অর্থায়নে মসজিদ নির্মাণ করে দিয়েছেন মাগুরার কৃতি সন্তান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

মাগুরা জেলার আলোকদিয়ার বাড়াশিয়া গ্রামে নানার বাড়ি এলাকায় আধুনিক এই মসজিদ নির্মাণ করছেন বলে একটি সূত্রে জানা যায়। তবে তিনি এ ব্যাপারে প্রচার করতে চান না।

 

এ বিষয়ে সাকিব আল হাসানের বাবা, ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুখ খুলতে রাজি হননি।

 

এদিকে এই মসজিদ নির্মাণ কাজে আনুমানিক ৩০ লাখ টাকা খরচ হয়েছে, যার পুরোটাই মাগুরার গর্ব সাকিব আল হাসান বহন করেছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here