Home প্রধান খবর এমপি পদ হারাচ্ছেন হাজী সেলিম

এমপি পদ হারাচ্ছেন হাজী সেলিম

0
65

নজর২৪, ঢাকা- দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ড হাইকোর্টে বহাল থাকায় এমপি পদ হারাচ্ছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য পদ থাকবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।

 

মঙ্গলবার (৯ মার্চ) বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেন। এরপর দুদকের আইনজীবী এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, সাজা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সেটি দুদকের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পৌঁছে দেয়া হবে। এরপর স্পিকার হাজী মোহাম্মদ সেলিমের সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের দণ্ডের মামলার আপিলের ওপর শুনানি শেষে রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট।

 

এদিন সকাল ১০টা ৫৫ মিনিটে রায় পড়া শুরু করেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বিকেল সাড়ে ৪টার আগে রায় ঘোষণা করা হয়।

 

জানা গেছে, রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে সাংসদকে। না করলে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

 

এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন সাংসদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here