Home প্রধান খবর মৃত্যুর মিছিলে আরও ৩২ জন

মৃত্যুর মিছিলে আরও ৩২ জন

0
110

নজর টুয়েন্টিফোর, ঢাকা- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ৩৮৩ জন।

 

একই সময়ে ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ১৫৮ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন লাখ ১৯ হাজার ৬৮৬ জনে দাঁড়াল।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে ১৪ হাজার ৬১৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪২২টি। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৯২ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪.৯৬ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৯৬৪ জন। এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন। নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ৮ জন।

 

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৭৭ ভাগের বেশি মানুষের বয়স ছিল পঞ্চাশোর্ধ্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here