স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন বিএনপির রাজনৈতিক কৌশল: কাদের

সময়ের কণ্ঠস্বর ডেস্ক- বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সব অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

 

বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন ৭ মার্চ উপলক্ষে রোববার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

 

সকাল ৭টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা।

 

তারা চলে যাওয়ার পরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সাথে নিয়ে সকল অপশক্তিকে প্রতিহত করাই হবে আজকের দিনের শপথ।”

 

যে বিএনপি এক সময় ৭ মার্চ পালন ‘নিষিদ্ধ’ করে রেখেছিল, সেই বিএনপি এখন ‘রাজনৈতিক কৌশল’ হিসেবে এ দিবস পালন করছে মন্তব্য করে কাদের বলেন, “স্বাধীনতার ঘোষণা পাঠকারী আর ঘোষক এক নয়। বিএনপি একজন পাঠককে স্বাধীনতার ঘোষক বানাতে চায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *