Home প্রধান খবর মুশতাকের মৃত্যুতে বিদেশিদের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত: তথ্যমন্ত্রী

মুশতাকের মৃত্যুতে বিদেশিদের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত: তথ্যমন্ত্রী

0
88

নজর২৪ ডেস্ক- কারাগারে নিহত লেখক মুশতাকের মৃত্যুতে বিদেশিদের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

মঙ্গলবার (২ মার্চ) রাজধানীর বীর উত্তম সি আর দত্ত সড়কে দৈনিক সময়ের আলো পত্রিকার ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

 

তথ্যমন্ত্রী বলেন, জনাব মুশতাকের মৃত্যুতে আমিও ব্যথিত। এই মৃত্যু কিভাবে হয়েছে তা উদঘাটনের জন্য একটি তদন্ত কমিটি হয়েছে। তাদের রিপোর্ট পাবার পরই বোঝা যাবে তার মৃত্যু কিভাবে হয়েছিল। কিন্তু এ নিয়ে কিছু বিদেশি রাষ্ট্রদূতরা বিবৃতি দিলেন, তাতে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে। কূটনীতিকদের এমন বক্তব্য দেওয়া উচিত নয়। তাদের অনেক দেশেই অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। তাদের দেশেও এমন আইন আছে, সে আইনে গ্রেফতার ও শাস্তি হয়।

 

লেখক মুশতাকের মৃত্যুতে জাতিসংঘের কোনো বিবৃতি আছে কি না এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বিবৃতিটি জাতিসংঘ থেকে দেওয়া নয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অনেকজন কমিশনারের একজন একটি বিবৃতি দিয়েছেন। তিনি একসময় চিলির প্রেসিডেন্ট ছিলেন, সেসময়ও অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

 

মন্ত্রী বলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং এতে কারো নাক গলানোর প্রয়োজন আছে বলে মনে করি না। এতে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here