স্পোর্টস আপডেট ডেস্ক- ক্রিকেটার নাসির হোসাইন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।
এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন বিচারক। মামলার বাদী রাকিব হাসান বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
গত ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তামিমাকে বিয়ে করেন নাসির। বিয়ের সপ্তাহ না গড়াতেই তামিমার আগের স্বামী রাকিব হাসান উত্তরা থানায় জিডি করেন। রাকিবের অভিযোগ, তামিমার সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি। তাদের ৮ বছরের কন্যাসন্তান রয়েছে। এটা জেনেও নাসির তার স্ত্রীকে বিয়ে করেছে।
বিয়ের আগে তামিমা তাকে ডিভোর্স দেননি। শুধু তাই নয়, ‘ব্যাড বয়’ খ্যাত নাসিরকে বিয়ে করার আগে আরও একজনের সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন তাম্মি। তার সঙ্গে সংসারও পেতেছিলেন। কিন্তু ছয় মাস সংসার করার পর ফিরে আসেন। এরপর নতুন করে নাসিরের সঙ্গে সম্পর্কে জড়ান সৌদি এয়ারলাইন্সের এ বিমানবালা। তারপরও সব জেনেশুনেই তামিমাকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন ক্রিকেটার নাসির।
