বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুগভীর চান বাইডেন

নজর২৪ ডেস্ক- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুগভীর করার আশাবাদ ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণকালে বাইডেন এ আশাবাদ ব্যক্ত করেন।

 

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

প্রেসিডেন্ট বাইডেন গেল বুধবার স্বাক্ষরিত আনুষ্ঠানিক গ্রহণপত্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান। সেই সঙ্গে দুদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুগভীর করতে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের আশাবাদ ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, করোনা মহামারি পরিস্থিতির কারণে এবার রাষ্ট্রদূত সহিদুল ইসলামের পরিচয়পত্র প্রদানে আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি। পরিচয়পত্র গ্রহণের বিষয়টি ‘পেপার-বেইজড’ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *