বিএনপির মশাল মিছিলে ‘পুলিশের লাঠিপেটা’, ৪ জন আটকের দাবি

নজর২৪, ঢাকা- বিএনপির মশাল মিছিল থেকে লাঠি’পেটা চালিয়ে পুলিশ চারজনকে আটক করেছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা।

 

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় ও আসাদুল করিম শাহীনের নেতৃত্বে মিছিলটি পুরানা পল্টন থেকে কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ অতর্কিত হামলা করে।

 

এ সময় পুলিশের হামলা ও লাঠি’পেটায় গোলাম মওলা শাহীন, কাউসার, সোহেলসহ ৫-৬ জন নেতাকর্মী আহত হন। পুলিশ যুবদল নেতা শরীফসহ চারজনকে গ্রেফতার করেছে।

 

রিজভী বলেন, ‘মশালে আগুন ধরিয়ে কেবল মিছিল শুরু করলে পুলিশ তাদের মিছিলে হামলা করে ৫-৬ জনকে আহত করে। এ সময় পুলিশ চারজনকে আটক করেছে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *