Home প্রধান খবর কোনকিছু ভিপি নুরকে দুর্বল করতে পারেনি, এটাও পারবে না: আসিফ নজরুল

কোনকিছু ভিপি নুরকে দুর্বল করতে পারেনি, এটাও পারবে না: আসিফ নজরুল

0
175

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এক শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলা নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও কলামিস্ট আসিফ নজরুল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসিফ নজরুল তার স্ট্যাটাসে লিখেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। এ সংবাদটি পড়লাম প্রথম আলো-তে সন্ধ্যা ৬-৫০ মিনিটে। কমেন্ট করেছেন ২৫ জন ততক্ষণে। দু-একজন বাদে কেউ বিশ্বাস করছে না এটা।’

 

তিনি তার স্ট্যাটাসে মামলায় যারা বক্তব্য দেন তাদের বিরুদ্ধে লিখেন, ‘প্রায় সবার বক্তব্য এটা একটা নাটক বা নুরের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র। নুরের বিরুদ্ধে এরমধ্যে বহু ষড়যন্ত্র হয়েছে, হয়েছে মিথ্যে অভিযোগ। কোনকিছু তাকে দুর্বল করতে পারেনি। এটাও পারবে না বলে বিশ্বাস করি।’

 

উল্লেখ্য, বিয়ের প্রলোভনে ধর্ষণ, সহায়তা ও হুমকি প্রদানের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী।

 

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে পড়ুয়া ওই ছাত্রী লালবাগ থানায় এ মামলাটি করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here