Home দেশের খবর রাজশাহী সিরাজগঞ্জে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু, প্রথম নিলেন এমপি হাবিবে মিল্লাত

সিরাজগঞ্জে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু, প্রথম নিলেন এমপি হাবিবে মিল্লাত

0
58

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- সিরাজগঞ্জে করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে এ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করা হয়।

 

করোনা ভ্যাকসিনের টিকা নিয়ে শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ ২ আসনের এমপি হাবিবে মিল্লাত মুন্না।

 

প্রথম পর্যায়ে জেলার স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধাসহ সরকারি কাজে নিয়োজিত সকলকে ভ্যাকসিন এর আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে তা সাধারণ মানুষের মাঝে প্রয়োগ করা হবে। চার সপ্তাহ পর করোনার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিসার।

 

সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জের জন্য বরাদ্দকৃত ৯৬ হাজার ডোজ ভ্যাকসিন গ্রহণ করা হয়েছে। মোট ৩৩টি বুথে এ কার্যক্রম চলবে। ইতিমধ্যে ৩,৩৪৮ জন্য টিকা নিতে আগ্রহীরা নিবন্ধন সম্পূর্ন করেছেন।

 

‘ভ্যাকসিন যেন কোন মতেই মিস ইউজ না হয় এই জন্য স্বাস্থাকর্মীদের ভ্যাকসিন দেয়ার প্রশিক্ষণ হয়েছে’ বলেন ডাঃ জাহিদুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here