ঢাবিতে ডেভিড বার্গম্যানের কুশপুত্তলিকা ও আল-জাজিরার পোস্টারে আগুন

নজর২৪ ডেস্ক- ব্রিটিশ মানবাধিকারকর্মী ও অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যানের কুশপুত্তলিকা পুড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনের নেতৃত্বাধীন সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ।

 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় মিথ্যা-বানোয়াট তথ্যচিত্র সম্প্রচারের প্রতিবাদ’ শিরোনামে আয়োজিত মানববন্ধন শেষে ডেভিড বার্গম্যানের কুশপুত্তলিকা পোড়ানো করা হয়। এসময় আল-জাজিরার পোস্টারও দাহ করে তারা।

 

সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের আহ্বায়ক অধ্যাপক আকম জামাল উদ্দিনের সভাপতিত্বে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টাকারীদের সতর্ক করে এসময় সমাবেশে বক্তারা বলেন, ‘জামায়াত ও যুদ্ধাপরাধীদের দালাল সাংবাদিক নামধারী ডেভিড বার্গম্যান সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ ছাড়াই কাল্পনিক চরিত্র দিয়ে অসত্য গালগল্প সাজিয়েছেন।’

 

তারা বলেন, ‘আল জাজিরার প্রতিবেদনে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে। সেটা স্পষ্টত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যার কথার বরাত দিয়ে আল জাজিরা এত বড় তকমা লেপন করেছে, তাকে স্বয়ং আল জাজিরা কর্তৃক মানসিকভাবে অসুস্থ বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *