Home জাতীয় খালেদা জিয়াকে নৌকায় উঠতে হবে: সংসদে প্রধানমন্ত্রী

খালেদা জিয়াকে নৌকায় উঠতে হবে: সংসদে প্রধানমন্ত্রী

0
65

নজর২৪, ঢাকা- পদ্মা সেতু নিয়ে যারা কথা বলেছে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেতু না থাকলে তো নৌপথেই যেতে হবে। তখন তো নৌকাতেই উঠতে হবে।

 

আজ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে একাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা একথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে এত কথা অথচ এরকম একটা কাজ নিজস্ব অর্থায়নে করলাম। সেটার প্রশংসা তো দিতেই পারল না। উল্টো বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিল জোড়া তালি দিয়ে পদ্মা সেতু তৈরি করা হয়েছে। জোড়া তালি দিয়ে পদ্মা সেতু করা হচ্ছে কেউ উঠবেন না। তাহলে নদীটা পার হবে কিসে মাননীয় স্পিকার। যদি নৌপথে যেতে হয় তাহলে নৌকায় যেতে হবে। উপায় তো নাই।

 

তিনি বলেন, আমাদের নৌকা অনেক বড়, কোন অসুবিধে নাই। আমাদের নৌকা অনেক বড় সবাইকে নেব, তবে দেখে নেব কেউ আবার নৌকায় বসে নৌকা ফুটো না করে।

এসময় প্রধানমন্ত্রী বলেন, একটানা ক্ষমতায় থাকার জন্য উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়েছে। আগে বাংলাদেশ ভিক্ষার ঝুলি নিয়েই চলত। করোনায় অনেক দেশ অনেক কিছু কাটছাঁট করেছে। আমরা তা করিনি।

 

তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় জিডিপিতে বাংলাদেশই এক নম্বরে আছে। ভূমিহীনদের ঘর করে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। কেউ ভূমিহীন থাকবে না, সেটিই আমাদের লক্ষ্য। দরিদ্রতা দূর করতে একটা ঠিকানা থাকতে হয়। ঘরই আয়ের সুযোগ করে দেয়। উন্নয়নের কাজ আমরা ডিজিটালি করে যেতে পারছি।

 

প্রধানমন্ত্রী বলেন, একটা ভালো কাজ হয়েছে যে, রেজাল্টটা দেওয়া হয়েছে। এখন তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এখন অনেক নিয়ন্ত্রণে আছে করোনাভাইরাস। আরো নিয়ন্ত্রণে এলে স্কুল কলেজ খুলে দেওয়া হবে। মাদ্রাসার শিক্ষার্থীরা যেন কাজ পায় সেই ব্যবস্থা নিচ্ছি। মেডিক্যাল সায়েন্সে আরো লোক দরকার।

 

দেশে নতুন নতুন প্লেন কেনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতগুলো প্লেন কিনলাম কিন্তু করোনার জন্য চালাতে পারলাম না। আগে প্লেনের ঝড়ঝড়ে অবস্থা ছিল, পানি পড়ত, এন্টারটেইনমেন্টের কোনো সুযোগ ছিল না। মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা বিএনপির জন্মগত চরিত্র।

 

সারাবিশ্ব থেকে সম্পূর্ণভাবে করোনাভাইরাস না যাওয়া পর্যন্ত ভ্যাকসিন নিলেও মাস্ক পরে থাকতে হবে ও স্বাস্থ্যসুরক্ষা মেনে চলতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here