Home দেশের খবর বগুড়ায় মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১০

বগুড়ায় মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১০

0
72

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিষাক্ত মদপানে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (০২ জানুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

 

এর আগে রোববার রাতে পুরান বগুড়া, ভবের বাজার, কাহালু, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় আলাদা ঘটনায় সাতজনের মৃত্যু হয়। তারা হলেন- রাজমিস্ত্রি রমজান আলী, সুমন, চা বিক্রেতা সাজু, বাবুর্চি মোজাহার আলী, পলাশ, আলমগীর ও অটোচালক আব্দুল কালাম।

 

স্থানীয়রা জানায়, পুরান বগুড়ার দিয়াবাড়ির এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিষাক্ত মদপান করেন কয়েকজন। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

অন্যদিকে শহরের কালিতলা, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় মদপান করেন আরো কয়েকজন। তারাও অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সাতজনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here