Home আন্তর্জাতিক ইসরাইলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না কুয়েত

ইসরাইলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না কুয়েত

0
147

আন্তর্জাতিক ডেস্ক- সৌদি আরব নিজেদের আকাশসীমা ইসরাইলকে নিয়মিতভাবে ব্যবহারের অনুমতি দিলেও সে সুযোগ দেবে না কুয়েত। ইসরায়েলি বিমান সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় কুয়েতের আকাশসীমা ব্যবহার করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর তা প্রত্যাখ্যান করেছে দেশটি। সরকারি সূত্রের বরাত দিয়ে কুয়েতের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

কুয়েত সরকার বলেছে, ইসরাইলি বিমান কুয়েতি আকাশ ব্যবহার করেছে বলে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন এবং গুজব। কুয়েত কোনো দিনই ইসরাইলের বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এছাড়া কুয়েত ইসরাইলের সঙ্গে সম্পর্কও প্রতিষ্ঠা করবে না বলে জানা গেছে।

 

দখলদার ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। সৌদি আরব ওই বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

মজলুম ফিলিস্তিনি তথা গোটা মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গত ১৩ আগস্ট বর্ণবাদী ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দেয় আরব আমিরাত। এরপর বিমান চলাচল শুরু হয়।

 

প্রথম ফ্লাইটে যাত্রী হিসেবে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জারেড কুশনার। এছাড়া তার সঙ্গে ছিলেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিইর বেন শাবাত ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here