ভূঞাপুরের ঘটনা গুজব, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। তিনি বলেন, ‘আজকে মাত্র দুটি কেন্দ্রে সমস্যা হয়েছে। এছাড়া সব কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়েছে।’

 

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব।

 

তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে। এই ধাপে সব পৌরসভায়ই ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়।

 

ইসি সচিব বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রথম দফায সব ইভিএমে, দ্বিতীয় দফায় ব্যালট-ইভিএম দুটোই ছিল। আজকেরটা ব্যালটে হয়েছে। দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জে একটা দুঃখজনক ঘটনা না ঘটলে প্রত্যেকটা ধাপে প্রায় একই রকম হয়েছে।”

 

তৃতীয় ধাপের ভোট প্রসঙ্গে মো. আলমগীর বলেন, গণমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে যে তথ্য পেয়েছি তাতে বলা যায় নির্বাচন সুষ্ঠু ও ভালো হয়েছে।

 

তিনি বলেন, নির্বাচনে মাত্র দুটি কেন্দ্রে ঝামেলা হয়েছে, তা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে। দেশের ৬৩টি পৌরসভায় নির্বাচনে মাত্র দুটি কেন্দ্রে ঝামেলা হয়েছে। সেই হিসেবে বলা যায় এটা নগন্য।

 

ইসি সচিব বলেন, জামালপুরের সরিষাবাড়ি পৌরসভায় একটি কেন্দ্রে ১০টি পাতা হারিয়ে গিয়েছিল ফলে ভোট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে রিটার্নিং ও পোলিং অফিসার গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বরুড়া পৌরসভায় একটি কেন্দ্রে ব্যালট বাক্স তছনছ করা হয়েছে। ফলে একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে।

 

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর হাম-লার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে সোমেলো বেগম নামে এক নারীসহ দুই জনের কব্জি ও দুই জনের হাতের আঙুল বি’চ্ছিন্ন হয়ে গেছে। এমন প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব বলেন, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। এটা হতে পারে গুঁজব।

 

ভোটের হার কেমন হতে পারে এই প্রসঙ্গে সিনিয়র সচিব বলেন, পৌরসভা নির্বাচনে ভোট ভালো হয়েছে। বরাবরের মতো বলা যায় ভোটের হার ৬০ থেকে ৭০ শতাংশ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *