ওবায়দুল কাদের ও মির্জা কাদের বৈঠকে

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক বসেছে।

 

এর আগে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

 

এ সময় তিনি ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আবদুল কাদের মির্জার সঙ্গে এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বসুরহাট পৌরসভায় চতুর্থ বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আবদুল কাদের মির্জা। নির্বাচনে প্রচারণার সময় রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় আসেন কাদের মির্জা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *