নজর২৪ ডেস্ক- চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এটি চসিকের ষষ্ঠ পরিষদের নির্বাচন।
এদিকে ভোট শুরু হতে না হতেই চট্টগ্রামের আসাদগঞ্জে দুই বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সকাল সাড়ে ৮টার দিকে ৩৪ নং ওয়ার্ড আসাদগনজ ছোবাহানীয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে ২জন আহত হয়েছে। এসময় গোলাগুলির ঘটনাও ঘটে।
