Home জাতীয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: কাদের

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: কাদের

0
61

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, সরকার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কোনও ধরনের হস্তক্ষেপ করবে না। চট্টগ্রামের জনগণ যাকে খুশি তাকেই ভোট দিবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে কমিশনকে সরকার সম্পূর্ণ সহযোগিতা দিবে।

 

সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

 

শেখ হাসিনার সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় অবিরাম পরিশ্রম করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশের রাজনীতিতে সততার অনন্য নজির বঙ্গবন্ধু পরিবার। এ পরিবার থেকে সবাইকে শিক্ষা নিতে হবে সততা ও সুমহান ত্যাগের।

 

মন্ত্রী বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। ভোগের লিপ্সা পরিহার করে ত্যাগের মহিমায় রাজনৈতিক কর্মি হিসেবে জীবনকে সাজাতে হবে। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অবিরাম লড়াই চালিয়ে যেতে হবে।

 

এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতির জনক। বিএনপির কর্মসূচি দেখলে সরকার নয়, জনগণই ভয়ে আতঙ্কিত থাকে। তিনি বলেন, যারা মানুষ হত্যার রাজনীতি করে, সন্ত্রাস আর দুর্নীতির পৃষ্ঠপোষকতা করে, তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে, এদেশের মানুষ তা বিশ্বাস করেনা।

 

ওবায়দুল কাদের বলেন, যারা দেশকে পিছিয়ে দিতে চায়, তাদের অপচেষ্টা ও ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

একটি দল অভিযোগ করছে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার নাকি বাধা দিচ্ছে- এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মুখে শান্তিপূর্ণ আন্দোলনের কথা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো।

 

আন্দোলনের নামে সহিংসতা ছড়ানো, মিছিলের নামে জনগণের সম্পদ পুড়িয়ে দেওয়া- কোনও শান্তিপূর্ণ আন্দোলন হতে পারে না বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here