সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে প্রাণ গেল অভি নামে এক যুবকের। রোববার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে স্টেশন সংলগ্ন ভাটিখানা এলাকায়।
সে ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে। নিহত অভি মানসিকভাবে অসুস্থ ছিল। কোমরের নিচ থেকে সে কাটা পড়ে নিহত হন।
বদরগঞ্জ স্টেশন মাস্টার হরিপদ সরকার বলেন, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রেললাইন সংস্কার কাজে ব্যবহৃত গ্যাংট্রাক ইঞ্জিন রংপুরে যাচ্ছিল। দৌড়ে রেললাইন পার হওয়ার সময় অভি নামে এক যুবক কাটা পড়ে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কর্তব্য চিকিৎসক সানাউল হক বলেন, হাসপাতালে আনার পর সে মারা যায়।
