ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্যের পদত্যাগ

নজর২৪, ঢাকা- সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে দেবাশীষ ভট্টাচার্য নিজেই এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছি। গতকাল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছি।’

 

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের রাষ্ট্রের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা দায়িত্ব পালন করে থাকেন।

 

এর আগে চলতি বছরেই দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছিলেন।

 

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্য্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে বিজ্ঞপ্তি জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

 

ওই ৭০ জনের মধ্যে দেবাশীষ ভট্টাচার্য্যও ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *