Home প্রধান খবর বিশেষ বিমানে ঢাকায় এলো ভারতের উপহারের টিকা

বিশেষ বিমানে ঢাকায় এলো ভারতের উপহারের টিকা

0
66

নজর২৪, ঢাকা- ভারতের উপহার ২০ লাখ ডোজ করোনার টিকা বিশেষ বিমানে করে দেশে এছে পৌঁছাছে। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে করোনার ভ্যাকসিনের প্রথম চালান।

 

এর আগে সকাল ৮টায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি।

 

বিমানবন্দর প‌রিচালক গ্রুপ ক্যা‌প্টেন তৌ‌হিদুল ইসলাম গণমাধ্যমকর্মী‌দের এ তথ্য জানান।

 

তিনি বলেন, ইতোমধ্যে বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে কয়েক‌টি ট্রাক ভেতরে প্রবেশ করেছে। আনুষ্ঠা‌নিকতা শেষে ভ্যাক‌সিনগু‌লো তেজগাঁও ই‌পিআই স্টোরে নেয়া হবে।

 

নয়াদিল্লির উপহার সেরামের তৈরি অক্সফোর্ডের ২০ লাখ ডোজ দেশে পৌঁছায় চলতি মাসেই শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। প্রয়োগের প্রথম দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ২৫ জনকে দেওয়া হবে এ ভ্যাকসিন। পরদিন দেওয়া হবে আরও ৫০০ জনকে। তাদের কিছুদিন নজরদারিতে রাখার পর ফেব্রুয়ারির প্রথম দিকে পুরোদমে শুরু হবে টিকাদান কর্মসূচি। তবে সুরক্ষা অ্যাপে নিবন্ধন ছাড়া কোনোভাবেই ভ্যাকসিনেশনের আওতায় আসা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here